গরমে পুড়ছে শহর-বন্দর-গ্রাম। ভোরের আলো ফুটতেই তাপমাত্রা ভোগাচ্ছে সবাইকে। বেলা যত বাড়ছে, তত বৃদ্ধি পাচ্ছে অস্বস্তি। এই গরমে বেহাল দশা হচ্ছে শরীরের। দেখা দিচ্ছে একাধিক স্বাস্থ্য জটিলতা। দাবদাহের কারণে অনেকের বমির সমস্যা দেখা দিচ্ছে।
তীব্র গরমে
সিলেটের তাপমাত্রা আজ অস্বস্তিকর উচ্চতায় পৌঁছেছে, যেন শহরটা আগুনের চুল্লিতে পরিণত হয়েছে। সূর্যের তীব্র ঝলসে গোটা নগরী যেন নিশ্বাস নিতে পারছে না।
হজ মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। প্রতিবছর বিশ্বের লাখ লাখ মুসল্লি হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান। চলতি বছর আর কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে পবিত্র হজ।
শেষ কয়েকদিনের মতো আজও তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহে পুড়বে রাজধানী ঢাকাসহ দেশের আট জেলা। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের অন্যান্য জায়গায়ও মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
চলতি বছরের জুন মাসের ৯ দিন তীব্র গরমে ভুগেছে বাংলাদেশের ১৭ কোটিরও বেশি মানুষ। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ‘ক্লাইমেট চেঞ্জ’-এর কয়েকজন বিজ্ঞানীর বিশ্লেষণে এমন তথ্য উঠে এসেছে ।
তীব্র গরমে গত দুই দিনে ভারতের রাজধানী নয়া দিল্লিতে পাঁচজনের মৃত্যু হয়েছে। তাছাড়া কমপক্ষে ১২ জন দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।
প্রখর রোদ ও তীব্র গরমে কুড়িগ্রামে জনজীবন আবারও অতিষ্ঠ হয়ে উঠেছে। গত দুইদিন ধরে বেলা বাড়ার সাথে সাথে রোদের প্রখরতার পাশাপাশি দাবদাহে হাফিয়ে উঠেছে এখানকার জনজীবন। নিম্ন আয়ের মানুষজন পড়েছেন চরম বিপাকে।
তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন। এই গরমের তীব্রতা থেকে রেহাই পেতে দিনে দুই বেলা গোসল করতে হচ্ছে। শরীরকে ঠাণ্ডা রাখার জন্য অনেকেই ঘাড়ে-মাথায় পানির ছিটা দিচ্ছেন।
বাগেরহাটে শ্রেণিকক্ষে সায়লা আক্তার সাথী নামের এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।
দিনাজপুরের হিলিতে গত কয়েক দিন থেকে বেড়েছে তাপমাত্রা, যার ফলে বিপাকে নিম্ন আয়ের মানুষ। সেই সঙ্গে হাসপাতালে বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা।